Saturday, April 11, 2026

WB Municipal Election: রাজ্যের বাকি পুরভোট কবে? কমিশনকে লিখিতভাবে জানানোর নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্যের বাকি পৌরসভাগুলিতে ভোট কবে? এবং কত দফায়? পুরভোট নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া মামলায় আজ কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত। সোমবার অর্থাৎ আগামী ৬ ডিসেম্বরের মধ্যে লিখিতভাবে সেই তথ্য কলকাতা হাই কোর্টকে জানাতে হবে। সেদিনই ওই মামলার পরবর্তী শুনানি। তবে এদিন কলকাতা পুরসভার নির্বাচনের উপরে কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেনি কলকাতা হাইকোর্ট।

রাজ্যে সব পুরসভাগুলিতে একসঙ্গে ভোট করানোর দাবিতে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলার আজ শুনানি ছিল। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, কলকাতা পুরসভার ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। সেই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না আদালত। তবে রাজ্যের বাকি পুরসভাগুলিতে কবে এবং কত দফায় ভোট করানো সম্ভব তা সোমবারের মধ্যে কমিশনকে জানাতে হবে। ইতিমধ্যেই হাইকোর্টে কমিশনের তরফে জমা করা হলফনামায় জানানো হয়েছে, তাদের কাছে ১৫ হাজারের কিছু বেশি ইভিএম আছে। কিন্তু রাজ্যের সমস্ত বকেয়া পুরসভায় ভোট করাতে ৩০ হাজারেরও বেশি ইভিএম প্রয়োজন। এরপরই বিচারপতির প্রশ্ন, “তাহলে দু’দফায় কেন ভোট সেরে ফেলছেন না আপনারা? পুরভোট নিয়ে কী পরিকল্পনা রয়েছে আপনাদের?” সোমবারের মধ্যে এসব প্রশ্নের উত্তর জানাতে হবে কমিশনকে।

আরও পড়ুন- West Bengal: ফের দেশের সেরা বাংলা, বাড়িতে পানীয় জলের সংযোগে প্রথম স্থানে রাজ্য

Related articles

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...