Friday, June 26, 2026

Singur Murder: একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় নয়া মোড়, জালে মূল অভিযুক্তর ভাই

Date:

Share post:

সিঙ্গুরের (Singur) একই পরিবারের চারজনকে খুনের (Murder) ঘটনায় নয়া মোড়। মূল অভিযুক্ত যোগেশ প্যাটেলের ভাই দীপক প্যাটেলকে (Dilip Patel) গ্রেফতার করল পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজ চালানো হচ্ছে।

সিঙ্গুরের নান্দায় একই পরিবারের চারজনকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে নিকট আত্মীয় যোগেশের বিরুদ্ধে। ধৃত দীপক প্যাটেল মূল অভিযুক্ত যোগেশের ছোট ভাই। নান্দায় দীনেশ প্যাটেলের কাঠ চেরাই কলের সিসিটিভি ফুটেজে তাঁকে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশের জেরায় দীপকের কথায় অসঙ্গতি মিলেছে।

যদিও সূত্রের খবর, খুনের সময় দীপক ওই কাঠের মিলেই ছিলেন। পরে যোগেশের সঙ্গেই পালিয়ে যান।হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, এই ঘটনার পর যোগেশের দুই ভাই ও স্ত্রীকে জিজ্ঞেসাবাদের জন্য সিঙ্গুর থানায় নিয়ে যাওয়া হয়।যোগেশের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুক্রবার, সকালে মৃত দীনেশের বাড়িতে পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:আমায় কেন জন্ম দেওয়া হল? চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে কোটি টাকা পেলেন তরুণী

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...