Saturday, June 27, 2026

Rape:কলেজ চত্বরে ধর্ষণ! তীব্র প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের

Date:

Share post:

সম্প্রতি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ কলেজ। গত ৩০ নভেম্বর কলেজের ভিতরে ঢুকে এক ছাত্রীকে ধর্ষণ করে এক বহিরাগত যুবক। ঘটনাটিকে কেন্দ্র করে ধিক্কার জানিয়ে কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। বহিরাগত যুবককে গ্রফতারের দাবিতে সরব হয় তারা।

আরও পড়ুনঃTMC Meeting: জোর করে ভোট নয়: পুর-বৈঠকে কড়া নির্দেশ অভিষেকের, বাড়ি বাড়ি প্রচারে জোর

গত ৩০ নভেম্বর তুফানগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ফাঁকা ঘরে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আপাতত ছাত্রীটি তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শনিবার তাঁকে হাসপাতালে দেখতে যান কলেজের অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায়। সেখানে কলেজের অধ্যক্ষকে কলেজের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করা হয়। কী করে বহিরাগত কোনও যুবক এসে কলেজের ভিতরে ঢুকে এহেন অশ্লীল কাজ করে ,তা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনায় কার্যত কলেজের নিরাপত্তার খামতির বিষয়টি স্বীকার করে নেন কলেজের অধ্যক্ষ। তিনি জানান, কলেজের নিরাপত্তায় আরও জোর দেওয়া হবে।

তুফানগঞ্জ কলেজের অধ্যক্ষ আরও জানান, ছাত্রীর অভিভাবক শুক্রবার তাদের  ঘটনা জানিয়েছেন।  এরপর বিষয়টি তুফানগঞ্জ থানায় জানানো হয়েছে। এদিকে কোচবিহার জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানান কলেজে ছাত্রী ধর্ষণের অভিযোগ পেয়েছেন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানা।


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...