Friday, April 3, 2026

খরচ বাড়ছে এটিএম থেকে টাকা তোলার

Date:

Share post:

এটিএম(ATM) থেকে টাকা তুলতে গেলে গ্যাঁটের কড়ি খরচ করতে হবে আরো একটু বেশি। সম্প্রতি এই মর্মে ব্যাংকগুলিকে অনুমতি দিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Reserve Bank of India)। ফলস্বরূপ আগামী বছর ১ জানুয়ারি থেকে ধার্য হবে নয়া এই নিয়ম। এটিএম থেকে এক মাসে টাকা তোলার নির্ধারিত সীমা অতিক্রম করলে গুনতে হবে বাড়তি খরচ।

বর্তমানে এটিএমে এক মাসে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনামূল্যে টাকা লেনদেন করা যায়। সেই সীমা অতিক্রম করলে কেটে নেওয়া হয় জরিমানা বাবদ বাড়তি টাকা। এই টাকার অংক এবার বাড়তে চলেছে। ব্যাংক গুলিকে রিজার্ভ ব্যাংকের তরফে দেওয়া অনুমোদন অনুযায়ী সেই বাড়তি টাকার অংক খুব একটা বেশি নয়। এতদিন বিনামূল্যে লেনদেনের মাসিক সীমা অতিক্রম করলে বাড়তি ২০ টাকা কেটে নেওয়া হত গ্রাহকের কাছ থেকে। এখন থেকে কাটা হবে ২১ টাকা। অর্থাত্‍ মাত্র এক টাকাই বাড়ছে এটিএমের খরচ। শুধুমাত্র নগদ টাকা নয় যেকোনো ধরনের এটিএম লেনদেনের ক্ষেত্রে যুক্ত হবে এই বর্ধিত মূল্য। তার সঙ্গে বাড়তি ট্যাক্সের ব্যাপার থাকলে তাও কাটা হবে আলাদা ভাবেই, জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যে কোনও ব্যাঙ্ক থেকে মাসে পাঁচটি করে ফ্রি-ট্রানজ্যাকশন পান গ্রাহকরা। অর্থাত্‍ বিনামূল্যে এটিএমে লেনদেনের মাসিক সীমা ৫টি। এই সীমা অতিক্রম করে গেলেই এবার থেকে বাড়তি ২১ টাকা করে কাটা হবে। ব্যাঙ্কগুলির তরফে এটিএমের এই খরচ বৃদ্ধির খবর গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...