Saturday, April 4, 2026

বুকে ব্যথা নিয়ে SSKM হাসপাতলে মুখ্যমন্ত্রীর ভাই গণেশ, দেখতে গেলেন মমতা

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital) ভর্তি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভাই সুব্রত বন্দ্যোপাধ্যায়(Subrata Banerjee) ওরফে গণেশ। তাঁকে দেখতে রবিবার বিকেলে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী। এদিন হাসপাতালের গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে ভাইয়ের স্বাস্থ্যের বিস্তারিত খোঁজখবর নেন তিনি। তাঁর হঠাৎ অসুস্থতায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।

হাসপাতাল সূত্রের খবর, রবিবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। এরপরই দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে হাসপাতালের কার্ডিওলজি শাখায় ভর্তি রয়েছেন তিনি। আইসিইউতে চিকিৎসা চলছে মুখ্যমন্ত্রীর ভাইয়ের। হাসপাতালে তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন চিকিৎসক সরোজ মন্ডল সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই বুকে ব্যথা হচ্ছিল সুব্রতর। রবিবার তা গুরুতর আকার ধারণ করে। এর পরই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, সোমবার তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিশদে জানা যাবে।

আরও পড়ুন:৩ দিন পর ঝোপ থেকে মিলল Jaigaon-র নিখোঁজ ASI-এর দেহ

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওয়ার্ডের প্রার্থী হয়েছেন কাজরী বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যা প্রার্থী হওয়ায় জোর কদমে প্রচারে নেমেছিলেন মুখ্যমন্ত্রীর ভাই সুব্রত বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে বৌদির সমর্থনে লাগাতার প্রচার করে গিয়েছেন তিনি। এরই মাঝে হঠাৎ তাঁর অসুস্থতার খবরের উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...