Saturday, April 4, 2026

৩ দিন পর ঝোপ থেকে মিলল Jaigaon-র নিখোঁজ ASI-এর দেহ

Date:

Share post:

৩ দিন পর ঝোপ থেকে মিলল নিখোঁজ (Jaigaon) নিখোঁজ ASI-য়ের দেহ। রবিবার সকালে দলসিংপাড়া ১০ নম্বর এলাকা থেকে ওই আধিকারিকের মৃতদেহ উদ্ধার করা হয়। রাস্তার পাশে নালার ঝোপে দেহটি পড়ে থাকতে দেখা যায়।

মৃত এএসআই-এর নাম রতন কর (Ratan kar)। তাঁর বাড়ি কোচবিহারে (Coochbihar)। তবে তিনি (ASI) থাকতেন জয়গাঁ (Jaigaon) পুলিশ কোয়ার্টারেই। পোস্টিং ছিল ভারত-ভুটান সীমান্ত অঞ্চলের জয়গাঁ থানার দলসিংপাড়া ট্রাফিকে। গত বুধবার কোয়ার্টার থেকে দলসিংপাড়া ট্রাফিকে ডিউটি করতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু এরপর আর তাঁর কোনও খোঁজ ছিল না। শেষ পর্যন্ত বৃহস্পতিবার পুলিশ আধিকারিকের পরিবারের তরফে জয়গাঁ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। শুরু হয় তদন্ত। তার পর আজ তার দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন-সাংসদদের উদ্দেশে  অভিষেকের পেপ-টক নিয়ে জল্পনা তুঙ্গে

মৃত পুলিশ আধিকারিকের পরিবারে শোকের ছায়া নেমেছে। নিহত রতন করের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। স্ত্রী শ্বেতা কর ও বড় দাদা অজিত কর এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন। মুখ্যমন্ত্রী যাতে এই ঘটনার সঠিক তদন্তের নির্দেশ দেন, সেই আবেদন করেছেন পরিবারের সদস্যরা।

তবে এটি খুন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট (Post Mortem Report) পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তবে একটি নালায় এসআইয়ের দেহ পড়ে থাকায় স্বাভাবিকভাবে খুনের সন্দেহ এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তাঁকে ব্যক্তিগত কারণে খুন করা হয়েছে নাকি অন্য কারও টার্গেট ছিলেন তিনি তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ (Police)।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...