Saturday, April 4, 2026

Kejriwal-Sidhu: কেজরিওয়ালের বাড়ির বাইরে শিক্ষকদের বিক্ষোভ, ধরনায় সামিল সিধু

Date:

Share post:

ইঁটের বদলে পাটকেল! এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মোহালিতে গিয়ে শিক্ষকদের আন্দোলনে শামিল হয়েছিলেন। কংগ্রেস সরকারের দিকে আঙুলও তুলেছিলেন। এবার দিল্লি এসে তাঁর বাড়ির সামনেই সেই শিক্ষা ব্যবস্থা নিয়েই প্রতিবাদে বসলেন নভজ্যোৎ সিং সিধু। পাঞ্জাব কংগ্রেসের সভাপতি।

সামনেই পঞ্জাব বিধানসভা নির্বাচন। তার আগে যুযুধান শাসকদল কংগ্রেস এবং বিরোধী আম আদমি পার্টি। রাজনৈতিক ময়দানের লড়াইয়ে কেউ একে অপরকে জায়গা ছাড়ছে না। দিল্লি সরকারের বিরুদ্ধে বহুদিন ধরে ক্ষোভ প্রকাশ করছেন স্কুল শিক্ষকরা। তাঁদের স্থায়ী করার দাবি তুলেছেন। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে ধরনায় বসেন শিক্ষকরা। সেখানেই যোগ দেন পাঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি সিধু। তাঁর অভিযোগ, কেজরিওয়াল সরকার দিল্লিতে ২০টি  নতুন কলেজ ও ৮ লক্ষ নতুন চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। তবে, সেই প্রতিশ্রুতি রাখেনি সরকার।

পঞ্জাব নির্বাচনে দিল্লির শিক্ষা কাঠামোকে সাফল্যের খতিয়ান হিসেবে তুলে ধরেছে আপ। এদিন এই শিক্ষা কাঠামো নিয়েই সিধু টুইটে দিল্লি সরকারকে নিশানা করে লেখেন, ‘সরকার কথা দিয়েছিল, চুক্তির ভিত্তিতে যে শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল তাঁদের স্থায়ী করে মাসিক বেতনের ব্যবস্থা করা হবে। অথচ সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। স্কুল-কলেজে গেস্ট টিচার দিয়েই কাজ চালানো হচ্ছে।’ এছাড়াও তিনি অভিযোগ করেন,’স্কুল পরিচালন সমিতিতে আপ কর্মীরা সরকারি তহবিল থেকে বছরে ৫ লক্ষ টাকা পাচ্ছে। যে টাকা স্কুলের উন্নয়নের জন্য খরচ করার কথা।’

আরও পড়ুন- কোটি কোটি টাকার প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগ, মুম্বই বিমানবন্দরেই আটকানো হল Jacqueline Fernandez-কে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...