Saturday, April 4, 2026

Indonesia volcano eruption : ভয়াবহ অগ্ন্যুৎপাতে মৃত্যুমিছিল ইন্দোনেশিয়ায়, আহত বহু

Date:

Share post:

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত। রবিবার ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরুর ভয়াবহ অগ্ন্যুৎপাতের (Indonesia volcano eruption) ফলে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। ৯৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা এজেন্সি (National Disaster Management Agency)।

গতকাল, শনিবার দুপুর থেকেই জেগে ওঠে জাভা দ্বীপের দীর্ঘতম আগ্নেয়গিরি সেমেরু (Indonesia volcano eruption)। গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। বিপদ বুঝতে পেরে পালাতে শুরু করেন সাধারণ মানুষ। এক এক করে গ্রামগুলি খালি হতে থাকে। জ্বালামুখ থেকে বেরোতে থাকে ধোঁয়ার কুণ্ডলী। ছাই ও আগুনের দলা পাকানো মেঘ বের হতে থাকে জ্বালামুখ থেকে।

পূর্ব জাভা প্রদেশের লুমাজং জেলার ১১ টি গ্রাম সেমেরুর অগ্ন্যুৎপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রায় ৯০২ জনের ও বেশি মানুষ নিকটবর্তী মসজিদ ও স্কুলে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন-৩ দিন পর ঝোপ থেকে মিলল Jaigaon-র নিখোঁজ ASI-এর দেহ

আধিকারিকরা রাস্তার ওপর থেকে ছাই সরানোর কাজ করছেন। বহু মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ। তাঁদের খোঁজ করা হচ্ছে। যে নদীগুলোর ওপর দিয়ে লাভা প্রবাহিত হচ্ছে সেসব নদীর ধারে না ঘেঁষার জন্য মাইকিং করা হচ্ছে।

সূত্রের খবর, শেষ পাওয়া খবর, অগ্ন্যুৎপাতের ফলে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় (Indonesia) মোট ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে সেমেরু থেকে অগ্ন্যুৎপাত হয়েছিল। তখন হতাহতের কোনও খবর মেলেনি‌। কিন্তু এবার অগ্ন্যুৎপাতের জেরে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...