Saturday, June 20, 2026

বিপাকে বাংলাদেশের প্রাক্তন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

মহা বিপাকে বাংলাদেশের প্রাক্তন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অভিনেত্রী মাহিয়া মাহি ও একাধিক নারীর বিরুদ্ধে কুরুচিকর ও ধর্ষণের হুমকি দেওয়ায় দেশে ও বিদেশে চাপে মুরাদ হাসান।কানাডার উদ্দেশ্যে গা ঢাকা দেওয়ার জন্য উড়ে গেলেও সেদেশে অভিবাসন দফতরে আটকে দেওয়া হয় মুরাদকে। এরপর মধ্যপ্রাচ্যের বিমানে শনিবার সন্ধ্যায় আরবে এলেও বেপাত্তা হয়ে গিয়েছেন মুরাদ।

রবিবার সকাল পর্যন্ত বাংলাদেশে ফিরতে দেখা যায়নি মুরাদকে। এদিকে প্রাক্তন প্রতিমন্ত্রীর মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশের নাগরিক সমাজ। রবিবার সকাল থেকেই মুরাদ হাসানকে গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ।
রবিবার সকালে বিমানবন্দরের সামনে ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়কে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা গিয়েছে আমজনতাকে। মুরাদের মন্তব্য রীতিমতো উত্তপ্ত বাংলাদেশ।

এদিকে আপত্তিকর মন্তব্য করায় মুরাদের বিরুদ্ধে মামলা করতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। বিক্ষোভকারীরা দাবি করেন, মুরাদ হাসান আমাদের মা-বোনের সম্মান নিয়ে কটূক্তি করেছেন। তার নামে অনেক দুর্নীতি রয়েছে। গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সমস্ত সত্য ঘটনা বাইরে বেড়িয়ে আসবে। তিনি দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে নামব আমরা।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...