Saturday, June 27, 2026

Fire: লিলুয়ায় বিদ্যুৎ পর্ষদের পাওয়ার হাউসে বিধ্বংসী আগুন

Date:

Share post:

লিলুয়ায় বিদ্যুৎ পর্ষদের পাওয়ার হাউসে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সোমবার রাতে হঠাৎ করে আগুন লেগে যায় লিলুয়ার বিদ্যুৎ পর্ষদের পাওয়ার হাউসে। তবে ঠিক কী কারনে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। হতাহতের খবরও মেলেনি এখনও অবধি।

সোমবার রাতে হঠাৎ করেই আগুন লাগে লিলুয়ার বিদ্যুৎ পর্ষদের পাওয়ার হাউসে। দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। এখনও দাওদাও করে জ্বলছে আগুন। হাওয়ার দাপটে দ্রুত ছড়াচ্ছে আগুন। আগুনের লেলিহান শিখাকে নিয়ন্ত্রণে আনতে দমকলের ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। পাশেই রয়েছে মোমবাতির কারখানা। সেখানে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা করছেন দমকলের আধিকারিকরা। পরিস্থিতি মোকাবিলায় গোটা লিলুয়া এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এদিকে পাওয়ার হাউসে অগ্নিকাণ্ডের জেরে অন্ধকারে ডুবে গিয়েছে গোটা লিলুয়া। ওই এলাকায় প্রচুর কারখানা রয়েছে।

আরও পড়ুন- পুলওয়ামা স্মৃতি ফিরিয়ে শ্রীনগরে পুলিশ বাসে জঙ্গি হামলা, মৃত ৩, আহত ১৪

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...