Friday, June 26, 2026

Goa: বেটি বাঁচাও-এর বিজ্ঞাপনের খরচ নিয়ে মোদি সরকারকে ধুয়ে দিলেন মমতা

Date:

Share post:

বাংলায় তৃণমূল সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে, আর কেন্দ্রের বিজেপি সরকার কীভাবে শুধুই ঢাক বাজিয়েছে- মঙ্গলবার, গোয়ার (Goa) কর্মিসভায় সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন মুখ্যমন্ত্রী জানান, বাংলায় সব মেয়েই রাজ্য সরকারের প্রকল্প ‘কন্যাশ্রী’-র সুবিধা পায়। তৃণমূল সরকার কোনও ভেদাভেদ করে না। এর পরেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, বেটি বাঁচাওয়ের নামে কিছুই করেনি কেন্দ্র। তিনি অভিযোগ করেন, “‘কেন্দ্রের বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচির 75% টাকা খরচ হয়ে যায় বিজ্ঞাপনে। বেটিদের জন্য আর কিছুই থাকে না।”

এদিন, বাংলার বিভিন্ন সরকারি প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। দেশের মধ্যে সেরা রাজ্য বাংলা। সেখানে ৪০ শতাংশ বেকারি কমেছে বলে দাবি করেন মমতা। তিনি জানান, বাংলায় বিনামূল্যে সব ধরনের চিকিৎসা, বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী, বাড়ি বাড়ি বিনামূল্যে রেশন, কৃষকদের জন্য বছরে ১০ হাজার টাকা আর বর্গাদারদের ৪ হাজার টাকা দেওয়া হয়। কৃষকদের থেকে পুরো ধান কিনে সেটাই রেশন বণ্টন করা হয়। পোলট্রির ডিম কিনে মিড-ডে (Midday Meal) মিলে কাজে লাগানো হয় বলেও জানান মুখ্যমন্ত্রী।

বাংলা সব নির্বাচনী প্রতিশ্রুতি পালন করা হয়েছে। গোয়াতেও ক্ষমতায় আসার ছমাসের মধ্যে সব প্রতিশ্রুতি পালন করা হবে বলে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, স্থানীয় ভাষায় তৃণমূলের স্লোগানও বেঁধে দেন নেত্রী।

আরও পড়ুন:Mamata Banerjee: বিজেপি-বিরোধী ভোট ভাগ নয়, একত্রিত করতে এসেছি: গোয়ায় স্পষ্ট বার্তা মমতার

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...