Saturday, April 4, 2026

High Court: হাইকোর্টে মুখ পুড়ল বিজেপির, কলকাতা পুরভোটে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

Date:

Share post:

কলকাতা পুরভোট নিয়ে হাইকোর্টে বিজেপির আবেদন খারিজ হাইকোর্টে। বাকি পুরসভাগুলিতে দ্রুত নির্বাচন করতে হবে। যত কম সম্ভব দফায় ভোট করাতে হবে। রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ কলকাতা হাইকোর্টের।

ফের হাইকোর্টে মুখ পুড়ল বিজেপির (Bjp)। কলকাতা পুরভোট নিয়ে তাদের তিনটি আবেদনই খারিজ করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বুধবার, শুনানিতে হাইকোর্ট জানিয়ে দেয় কলকাতা পুরভোটে কোনো হস্তক্ষেপ করবে না তারা। তবে, বাকি পুরসভাগুলিতে বকেয়া ভোট যত দ্রুত সম্ভব সেরে ফেলতে হবে। কম দফায় ভোট করাতে হবে। রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে রাজ্য নির্বাচন কমিশনকেই (State Election Commission) সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত এ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না।

রাজ্যের বকেয়া সব পুরসভায় একসঙ্গে ভোট করার আবেদন এবং কেন শুধু কলকাতা ভোট আগে হচ্ছে তার জবাবদিহি করে আদালতে মামলা দায়ের করেছিল বিজেপি। সুপ্রিম কোর্টে গিয়ে কোনও লাভ হয়নি। সেখান থেকে মুখ চুন করে ফিরতে হয়েছে গেরুয়া শিবিরকে। এবার হাইকোর্টেও মুখ পুড়ল তাদের। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি রায় দেন, কলকাতা পুরভোটে কোনও স্থগিতাদেশ দেবে না হাইকোর্ট। বকেয়া পুরভোট নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। তবে, এ বিষয়ে আদালতে তাদের দ্রুত সিদ্ধান্ত জানাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ২৩ ডিসেম্বর।

আরও পড়ুন:চাপে BJP: লখিমপুর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগের অনুমতি আদালতের

কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে করা মামলায় কমিশন জানায়, কলকাতা পুলিশ দিয়েই কলকাতা পুরভোট করা যাবে। তবে, টেকনিক্যাল কারণে সেই মামলার শুনানি বুধবার করা যায়নি। বৃহস্পতিবার, কেন্দ্রীয় বাহিনী নিয়ে করা মামলার শুনানি হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...