Friday, April 3, 2026

চিকিৎসার খরচ সাধ্যের মধ্যে আনতে ‘সস্তার আরোগ্য’-র জুড়ি মেলা ভার

Date:

Share post:

অতিমারি পরিস্থিতিতে দীর্ঘদিন লকডাউনের মধ্যে দিয়ে যাওয়ার ফলে, অনেকেই কোভিডে আক্রান্ত হওয়ার পর ব্যয়বহুল চিকিৎসা সামলাতে হিমশিম খেয়েছেন। তাদের পাশে দাঁড়াতে সচেষ্ট হয়েছে ‘সস্তার আরোগ্য’। শহর থেকে গ্রাম সর্বত্র ব্যয়বহুল চিকিৎসা সাধ্যের মধ্যে আনতে সস্তার আরোগ্য এগিয়ে এসেছে এক অভিনব প্রচেষ্টা নিয়ে। যেখানে ওষুধের দাম শুধু নাগালের মধ্যেই নেই, বিভিন্ন চিকিৎসার খরচ এবং চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার খরচ মানুষের সাধ্যের মধ্যে রাখতে তারা সক্ষম হয়েছেন।

এখনও পর্যন্ত জেলা ও শহর মিলিয়ে ৭০ টি রিটেল কাউন্টার রমরমিয়ে চলছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের লক্ষ্য রাজ্য জুড়ে প্রায় ৫০০ টি কাউন্টারের মাধ্যমে মানুষের কাছে সাধ্যের মধ্যে চিকিৎসার খরচ পৌঁছে দেওয়া।

আরও পড়ুন-  Abhishek Banerjee: কারও জন্য দল বিন্দুমাত্র কলুষিত হলে তাঁকে বহিষ্কার: কড়া বার্তা অভিষেকের

একটি ছোট্ট উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। রোগীর এমআরআই(MRI) করাতে যেখানে সাধারণভাবে ৭ হাজার থেকে ১৬ হাজার টাকা খরচ হয়, সেখানে ‘সস্তার আরোগ্য’ এই পরিষেবা দিচ্ছে মাত্র ৪৫০০ টাকায়।

এমনকি পুলিশ এবং মিডিয়া বন্ধুদের জন্য এই পরিষেবা মাত্র ৪ হাজার টাকায় দেওয়ার ব্যবস্থা করেছে সংস্থা ,  ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

 

 

Related articles

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...