Saturday, June 20, 2026

ফের ত্রিপুরায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

Date:

Share post:

ত্রিপুরায় ২০২৩- এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের আগে পুরভোটে ত্রিপুরায় বড় সাফল্য পেয়েছেন তৃণমূল নেতৃত্ব। সোমবার মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেন তৃণমূল নেতারা। এরই মাঝে পালাবদল চলছে। সোমবারও সিপিএম, কংগ্রেস, বিজেপি ছেড়ে বেশ কয়েকজন বর্ষিয়ান নেতা তৃণমূলে যোগ দিলেন। উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা সুবল ভৌমিক।

অন্য দল থেকে আসা এই নেতাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তারা। এদিন তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি কর্নালাল রিয়াং এবং জনজাতির প্রাক্তন জেলা সভাপতি, বিজেপির ন্যাশানাল কাউন্সিল মেম্বার ভৃগুরাম রিয়াং, বিজেপি জনজাতি মোর্চার প্রাক্তন সহ-সভাপতি অ্যাডভোকেট বিনয় রিয়াং, কংগ্রেসের ত্রিপুরা এক্সিকিউটিভ মেম্বার সনাতন জমাতিয়া প্রমুখ।
সুবল ভৌমিক বলেন, সবাই বর্ষিয়ান নেতা। এদের যোগদানে ত্রিপুরায় তৃণমূলের আন্দোলন আরও জোরদার হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে এরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিপুরায় কীভাবে পুরভোটে প্রহসন হয়েছে তা সবাই দেখেছেন। এখানকার শিক্ষা-স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবার ত্রিপুরায় পালন করা হবে এবং নতুন বছরের শুরুতেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের ত্রিপুরায় আসবেন।
যোগদানকারী নেতারা বলেন, আমরা রাজ্যের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে কাজ করতে চাই।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...