Friday, June 26, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এটিকে মোহনবাগানের নতুন কোচ হলেন জুয়ান ফেরান্ডো। সোমবার এটিকে মোহনবাগানের তরফ থেকে এমনটাই ঘোষণা করা হল। গত শনিবার বাগানের কোচের পদ থেকে সরে দাঁড়ান হাবাস। আর সোমবারই প্রীতম কোটালদের নতুন হেডস‍্যারের নাম ঘোষণা করে বাগান ম‍্যানেজমেন্ট।

২) দর্শকশূন্য স্টেডিয়ামে হতে চলেছে আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। সোমবার এমনটাই জানাল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। করোনার নতুন রূপ ওমিক্রনের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

৩) করোনায় আক্রান্ত রাফায়েল নাদাল টুইট করে নিজেই জানালেন সেকথা। আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপ থেকে দেশে ফিরেই করোনার কবলে তিনি। গত সপ্তাহে আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে প্রদর্শনী ম‍্যাচে অংশগ্রহণ করে ছিলেন তিনি।

৪) ২৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। তারই প্রস্তুতি ব‍্যস্ত টিম ইন্ডিয়া। সোমবারও সেই ছবি দেখা গেল দক্ষিণ আফ্রিকার মাটিতে। এদিন বিসিসিআইয়ের তরফ থেকে প্রকাশ করা হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে কঠোর অনুশীলন করছে ভারতীয় দল।

৫) ঋষভ পন্থের মুকুটে নয়া পালক। উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন তিনি। পন্থকে বড় সম্মান জানাল উত্তরাখণ্ড সরকার। রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই ঘোষণা করেছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন,”ভারতের অন্যতম সেরা ক্রিকেটার পন্থ, তরুণদের আদর্শ।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...