Saturday, June 13, 2026

India Team: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রোঞ্জ পদক জয় ভারতীয় হকি দলের

Date:

Share post:

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy) ব্রোঞ্জ পদক জয় ভারতীয় হকি ( India Hockey) দলের। বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে( Pakistan) ৪-৩ গোলে হারিয়ে তৃতীয় স্থান দখল করল ভারত।

এদিন ম‍্যাচের শুরুর থেকেই দাপট দেখায় ভারতীয় দল। শুরুতেই পর পর চারটি পেনাল্টি কর্নার হরমনপ্রীতরা। পরপর তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল করতে ব্যর্থ হন তারা। তবে চতুর্থ বাড়ে আসে সাফল্য। পেনাল্টি থেক গোল করে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত। শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় ভারত। ১১ মিনিটের মাথায় সমতায় ফেরে পাকিস্তান। ম‍্যাচের ৩৩ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন ভারতের অধিনায়ক মনপ্রীত সিংহ। সেই সময়ই পাকিস্তানকে এগিয়ে দেন আব্দুল রানা। ম‍্যাচের ৪৫ মিনিটে গোল শোধ করেন সুমিত।

ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন বরুণ কুমার। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন বরুণ। এরপর আকাশদীপ সিং-এর গোলে ব্যবধান বাড়ায় টিম ইন্ডিয়া। ৫৭ মিনিটের মাথায় গোল করেন তিনি। এরপরই পাকিস্তানের হয়ে একটি গোল শোধ করেন নাদিম।

আরও পড়ুন:Sc EastBengal: হায়দরাবাদ ম‍্যাচে পেরোসেভিচের না থাকা নিয়ে চিন্তিত নন লাল-হলুদ কোচ, বললেন দল তৈরি

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...