Saturday, April 4, 2026

তারাতলা-বজবজগামী সম্প্রীতি উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৩

Date:

Share post:

তারাতলা-বজবজগামী সম্প্রীতি উড়ালপুলে (Sampriti Flyover) ভয়াবহ দুর্ঘটনা। বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে দুটি বাইকের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ শিশু-সহ তিন জনের। গুরুতর জখম আরও ১ জন। ইতিমধ্যে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আহত ব্যক্তিকে পাঠানো হয়েছে হাসপাতালে।

দুপুর ২ট নাগাদ সম্প্রীতি উড়ালপুলের (Sampriti Flyover) উপর দিয়ে দুটি মোটরবাইকে করে যাচ্ছিলেন চার জন। একটি বাইকে ছিলেন তিন জন, অন্যটিতে এক জন। এই সময়ে উল্টোদিক থেকে আসা একটি বাসে ধাক্কা লাগে ওই দুটি বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। অন্য একজন গুরুতর জখম। আহত বাইক আরোহীকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতরা সবাই একবালপুরের বাসিন্দা।

আরও পড়ুন-Howrah-Bali: কাটল হাওড়া পুরভোট জট, সংশোধনী বিলে স্বাক্ষর রাজ্যপালের

জানা গিয়েছে, মৃত তিন জন একই পরিবারের সদস্য ছিলেন। মহম্মদ ফিরোজ তাঁর স্ত্রী নাগমা খাতুন ও তাঁদের সন্তান ফারদিনকে নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছিলেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনাটি। ঘটনাস্থলে গিয়েছে মহেশতলা থানার পুলিশ। তবে স্থানীয়রা জানিয়েছেন, এই উড়ালপুলে সাধারণত বাস ওঠে না। বাইক ওঠারও নিয়ম নেই। সেক্ষেত্রে দু’টি ক্ষেত্রে আইনও ভাঙা হয়েছে বলে দাবি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...