Saturday, March 14, 2026

ফের রাজধানীর বুকে নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনির পর মাথা থেঁতলে খুন যুবক

Date:

Share post:

ফের একবার রাজধানীর মাটিতে নিশংস হত্যা কান্ডের(Murder) ঘটনা ঘটল। গণপিটুনির(Mob lynching) পর পাথর দিয়ে মাথা থেতলে খুন করা হলো যুবককে। ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আরো একজন। ঘটনাটি ঘটেছে দিল্লির সঙ্গম বিহার(Sangam Vihar) এলাকায়। ইতিমধ্যেই ওই হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই রমজান আলি(Ramjan Ali) নামে এক যুবককে গ্রেফতার(Arrest) করা হয়েছে এ ঘটনায় জড়িত সন্দেহে।

জানা গিয়েছে, গত সোমবার রাতে সঙ্গমবিহারে (Sangam Vihar)দুই যুবক – যতীন এবং পঙ্কজ বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টি সেরে নিজেদের বাড়ি ফিরছিল। দু’জনেরই বয়স একুশের মধ্যে। রাস্তায় আচমকাই তাঁদের ঘিরে ধরে জনা আটেক যুবক। এরপর আচমকাই চলে হামলা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই ২ জনকে এলোপাথাড়ি কিল-চড়-ঘুসি মারছে অভিযুক্তরা। এরপর রাস্তার ধারে পড়ে থাকা পাথর দিয়ে তাঁদের মাথা থেঁতলে দেওয়া হয়। এরপর ঘটনাস্থল থেকে পালানোর আগে দু’জনকে রাস্তার পাশের নর্দমায় ফেলে দেওয়া হয়। আরও অভিযোগ, এঁদের কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়েও নিয়েছে অভিযুক্তরা।

আরও পড়ুন:তারাতলা-বজবজগামী সম্প্রীতি উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৩

এই ঘটনার প্রায় ১০ ঘন্টা পর মঙ্গলবার দুপুর নাগাদ হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ। হামলার মুখে পড়া পঙ্কজ কুমার নামে এক ব্যক্তিই জখম অবস্থায় পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন। গণপিটুনি ও ডাকাতির অভিযোগ দায়ের করা হয় প্রাথমিকভাবে। কতক্ষণে যতীন দাস নামে অপর এক যুবকের মৃত্যু হয়েছে। পঙ্কজ জখম অবস্থায় AIIMS-এর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার হর্ষ বর্ধন মান্ডব্য জানান, ৩০২ ধারায় খুনের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে নেমে রমজান আলি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...