Tuesday, March 17, 2026

Jammu and Kashmir: অনন্তনাগে এনকাউন্টার, খতম হিজবুল জঙ্গি

Date:

Share post:

ফের এনকাউন্টার ভূস্বর্গে ৷ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হল এক জঙ্গির। শুক্রবার ভোররাতে অরবানির মুমনহল অঞ্চলে সুরক্ষা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মারা পড়ে এই জঙ্গি।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অনন্তনাগের আরওয়ানি এলাকার মুমানহাল গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর আসে তাঁদের কাছে ৷ এরপরই ওই এলাকায় পুলিশ, সেনা ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী অভিযান চালায় ৷ জঙ্গিরা যেখানে লুকিয়ে রয়েছে বাহিনী সেখানে পৌঁছনোর পরই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা ৷ তখনই পাল্টা গুলি চালান জওয়ানরা। দুপক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময়ে প্রাণ যায় এক জঙ্গির ৷

কাশ্মীর জোন পুলিশ টুইট করে অনন্তনাগের অরবানি মুমনহলে এনকাউন্টার চলার কথা জানিয়েছে। নিহত জঙ্গির পরিচয়ও বাইরে এসেছে। নিহত জঙ্গির নাম সেহজাদ আহমেদ শে। সে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের হয়ে কাজ করত বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন- Mamata Banerjee: প্রতিবারের মতো ক্রিসমাস ইভে চার্চে প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী

spot_img

Related articles

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...