Saturday, June 13, 2026

India-South Africa: ভিলেন বৃষ্টি, টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরিয়ানে গড়াল না বল

Date:

Share post:

ভিলেন বৃষ্টি। যার ফলে সেঞ্চুরিয়ানের ( Centurion) ক্রিজে গড়াল না একটাও বল। ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা ( India-South Africa) প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম‍্যাচ। ফলে বাধ্য হয়ে দ্বিতীয় দিনের খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন আম্পায়াররা।

সোমবার সকাল থেকেই সেঞ্চুরিয়ানে শুরু হয় বৃষ্টি। সারা দিন ধরে চলে বৃষ্টি। মাঝে মাঝে বৃষ্টি থামলেও কিছু ক্ষণপরেই ফের শুরু হয়ে যাচ্ছিল বৃষ্টি। যার ফলে ক্রিজে গড়াল না একটাও বল। বিকেলের পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়ে। প্রায় চার ঘণ্টা অপেক্ষা করার পরে বাধ্য হয়ে খেলা বন্ধের সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। মঙ্গলবার নির্ধারিত সময়েই শুরু হবে তৃতীয় দিনের ম‍্যাচ। সময় ও আলো থাকলে এক ঘণ্টা বেশি খেলা করানোর পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। তবে সবটাই নির্ভর করছে সেঞ্চুরিয়ানের আবহাওয়ার উপর।

রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ছিল ৩ উইকেট হারিয়ে ২৭২। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন কে এল রাহুল ১২২ এবং অজিঙ্কে রাহানে ৪০।

আরও পড়ুন:Ravi Shastri: বিজয় হাজারের নতুন চ‍্যাম্পিয়নদের প্রশংসায় রবি শাস্ত্রী

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...