Saturday, June 27, 2026

Atk Mohunbagan: এফসি গোয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় বাগান ব্রিগেডের

Date:

Share post:

আইএসএলে ( Isl) নতুন কোচের হাত ধরে জয়ে ধারা বজায় রাখল এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। বুধবার এফসি গোয়াকে( Fc Goa) ২-১ গোলে হারাল হুয়ান ফেরান্দোর দল। বাগানের হয়ে গোল দুটি করেন লিস্টোন কোলাসো এবং রয় কৃষ্ণা। এই জয়ের ফলে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান। ৮ ম‍্যাচে ১৪ পয়েন্ট তাদের।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণ চালায় এটিকে মোহনবাগান। যার ফলে ম‍্যাচের ২৩ মিনিটে গোল করে বাগানকে ১-০ গোলে এগিয়ে দেন লিস্টোন কোলাসো। পুরনো দলের বিরুদ্ধে দুরন্ত গোল করলেন তিনি। এরপর আক্রমণ চালালেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় ফেরান্দোর দল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই। যার ফলে ম‍্যাচের  ৫৬ মিনিটে বাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন রয় কৃষ্ণা। ম‍্যাচের ৮৩ মিনিটে এফসি গোয়ার হয়ে একমাত্র গোলটি করেন ওর্তিজ।

আরও পড়ুন:I-league: করোনার কারণে স্থগিত বৃহস্পতিবার এবং শুক্রবারের আইলিগের ম‍্যাচ

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...