Tuesday, March 31, 2026

Omicron: ওমিক্রন আক্রান্তের সংখ্যায় দেশে শীর্ষে দিল্লি

Date:

Share post:

ওমিক্রন আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে দিল্লি। এখনও পর্যন্ত দেশের রাজধানীতে করোনাভাইরাসের নতুন রূপে সংক্রমিত হয়েছেন ২৩৯ জন। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে সংক্রমিত ১৬৭ জন। সব মিলিয়ে দেশে ৭৮১ জন ওমিক্রন আক্রান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৪৯৪। সংক্রমণের হার (পজিটিভিটি রেট) ০.৮৯ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনের শরীরে জিন বিন্যাস পরীক্ষায় ওমিক্রনের খোঁজ মিলেছে।
সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই দিল্লিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। নয়া সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, অফিস কাছারি ৫০ শতাংশ হাজিরা নিয়ে চলবে। প্রেক্ষাগৃহ, জিম সম্পূর্ণ বন্ধ। মলের বিভিন্ন দোকান ও সাধারণ দোকান খোলা যাবে জোড়-বিজোড় হিসেবে। রাত ১০টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফুও জারি হয়েছে।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...