Friday, March 20, 2026

BJP: বিজেপির অন্তর্দ্বন্দ্ব, বনগাঁয় নতুন জেলা সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে গরহাজির একাধিক বিধায়ক

Date:

Share post:

নতুন জেলা সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে ফের প্রকাশ্যে বনগাঁ বিজেপির (Bongaon BJP) কোন্দল৷ জেলার নতুন সাংগঠনিক সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রামপদ দাস (Rampada Das)৷ বুধবার তাঁকে সংবর্ধনা দেন দলের কর্মী-সমর্থকরা৷ সেই অনুষ্ঠানে গরহাজির ছিলেন জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ (BJP MLAs Whatsapp Group) থেকে বেরিয়ে যাওয়া একাধিক বিধায়ক৷ গরহাজির ছিলেন সদ্য প্রাক্তন জেলা সাংগঠনিক সভাপতি মনস্পতি দেবও৷

বিজেপির বক্তব্য, ‘কিছু মান-অভিমান আছে৷ সব মিটে যাবে৷ মতুয়ারা বিজেপির সঙ্গেই আছে৷’

নতুন জেলা সভাপতি মুখে যতই বলুন না কেন, একাধিক বিধায়কের অনুপস্থিতি বুঝিয়ে দিয়েছে, রামপদ দাসকে নিয়ে তাঁদের ক্ষোভ এখনও মেটেনি৷

আরও পড়ুন- Omicron: ওমিক্রন আক্রান্তের সংখ্যায় দেশে শীর্ষে দিল্লি
এতদিন বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বে ছিলেন মনস্পতি দেব৷ তাঁরই উত্তরসূরি হন রামপদ৷ নতুন জেলা সভাপতিকে ঘিরেই অসন্তোষ ছড়িয়ে পড়ে মতুয়াদের ভোটে জিতে আসা বিধায়কদের মধ্যে৷ তাঁদের অভিযোগ, জেলা কমিটিতে মতুয়া প্রতিনিধিদের গুরুত্ব দেওয়া হয়নি৷ এরপরই বিজেপির অন্দরে শুরু হয় ‘মতুয়া বিদ্রোহ’৷

জেলার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটার সুব্রত ঠাকুর, হরিণঘাটা অসীম সরকার এবং কল্যাণী অম্বিকা রায়৷
দলের এমন দৈন দশার মধ্যে জেলার সাংগঠনিক সভাপতি হিসেবে দায়িত্ব তুলে নিয়েছেন রামপদ৷ তাঁর সামনে চ্যালেঞ্জ দুটি৷ প্রথমত, বিধায়কদের ক্ষোভ দূর করা৷ দ্বিতীয়ত, জেলায় বিজেপির সংগঠনকে চাঙ্গা করা৷

Related articles

শিক্ষা- স্বাস্থ্য – কর্মসংস্থানে জোর, শুক্রের বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা

‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’ - আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে সামনে...

পুলিশের নয়া উদ্যোগে গাড়ির গতি বাড়ল ভিআইপি রোডে

ভিআইপি রোডের হলদিরাম ক্রসিং (Haldiram Crossing, VIP road) অন্যতম যানজটপ্রবণ মোড় হিসেবে খ্যাত। এমতাবস্থায় বিধাননগর ট্র্যাফিক পুলিশের নতুন...

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা! দফায় দফায় বৈঠকেও কাটল না অনিশ্চয়তা

আগামী মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal assembly election)। সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। অথচ এখনও পর্যন্ত...

আরজি কর হাসপাতালের লিফটে আটকে অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে টালা থানার পুলিশ

শুক্রবার সকালে কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চাঞ্চল্য। হাসপাতালের ট্রমা কেয়ারের লিফটে এক...