Saturday, April 4, 2026

কর্নাটক পুরভোটে বড় ধাক্কা বিজেপির, জয়ী কংগ্রেস

Date:

Share post:

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের(assembly election) সময় যত এগিয়ে আসছে দেশজুড়ে বিজেপির বেহাল ছবিটা ততই স্পষ্ট হচ্ছে। শাসক দল হিসেবে ক্ষমতায় থাকলেও এবার কর্নাটক পুরভোটে লজ্জার হারের মুখে পড়তে হলো বিজেপিকে(BJP)। অন্যদিকে নির্বাচনে বড় জয় পেল কংগ্রেস(Congress)।

কর্নাটক রাজ্যের কুড়িতে জেলার ৫৮ টি পুরসভার ১,১৮৪টি আসনে ছিল নির্বাচন। সেখানে কংগ্রেস প্রার্থীরা জিতেছেন ৫০১টিতে। বিজেপি ৪৩৩, জেডি(এস) ৪৫ এবং নির্দল ও অন্যেরা ২০৫টি আসনে জিতেছে। কংগ্রেস ৪২.০৬, বিজেপি ৩৬.৯ এবং জেডি(এস) ৩.৮ এবং নির্দল ও অন্যেরা ১৭.২২ শতাংশ ভোট পেয়েছে। আসন ভিত্তিক জয়ের হিসেব থেকে দেখা যাচ্ছে, অন্তত ২৫টি পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। আরও কিছু পুরসভায় তারা একক বৃহত্তম দল। নির্দল এবং অন্য ছোট দলগুলির সমর্থন নিয়ে সেখানে কংগ্রেসের বোর্ড গড়ার সম্ভাবনা। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং তাঁর ছেলে তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর দল জেডি(এস) ত্রিশঙ্কু পুরসভাগুলিতে বিজেপি-র সঙ্গে হাত মেলাতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...