Saturday, June 27, 2026

বিধি-নিষেধের কড়াকড়িতে বাঙালির উইক-এন্ডের দুই সেরা ডেস্টিনেশন দিঘা-সোনাঝুরি শুনশান

Date:

Share post:

দু’দিন আগে পর্যন্ত যেখানে তিল ধারণের জায়গা ছিল না, শুধু কালো মাথার ভিড়, ঠিক সেখানেই কয়েক ঘন্টার মধ্যে শুনশানের চেহারা। ঠিক ধরেছেন, বাঙালির উইক-এন্ডের সেরা ডেস্টিনেশন দিঘা (Digha) এখন খাঁ খাঁ করছে। রাজ্যে করোনা (Corona) এবং ওমিক্রনের (Omicron) প্রকোপ বাড়তেই নিমেষে ফাঁকা হয়ে গিয়েছে দিঘার সমুদ্র সৈকত। কড়া বিধি-নিষেধের জেরে আজ, সোমবার সকাল থেকেই শুনশান দিঘা। সমুদ্রের প্রতিটি প্রতিটি এন্ট্রান্স-এ যাওয়ার রাস্তায় ট্রাফিক ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নজরদারি চালানোর জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। সবকটি পার্কের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন সকাল থেকে পর্যটকরা দল বেঁধে দিঘা ছাড়তে শুরু করেছেন। অথচ এই দিঘাতেই বড়দিনের লম্বা ছুটিতে গত ১০ বছরের ভিড়ের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছিল।

আরও পড়ুন:Covid-19: করোনার কবলে চিত্তরঞ্জন সেবাসদন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সমেত আক্রান্ত মোট ৩৬

অন্যদিকে, ভ্রমণপিপাসু বাঙালির আরেক উইক-এন্ড গন্তব্য
সোনাঝুরির (Sonajhuri) হাট বন্ধ করল পুলিশ-প্রশাসন। করোনা ও ওমিক্রন সংক্রমনের উত্তরোত্তর বৃদ্ধির কারণে শান্তিনিকেতনের সোনাঝুরি লাগোয়া খোয়াইয়ের হাট বন্ধ করলো শান্তিনিকেতন পুলিশ। শীত কমতেই নভেম্বর মাস থেকে সোনাঝুরি হাট নিয়মিত বসতে শুরু করে। অহরহ পর্যটক সমাগম হতে থাকে সেখানে। ফলে করোনা সংক্রমণ ঠেকাতে আজ, সোমবার সকালে পসরা নিয়ে বসা শিল্পী ও ব্যবসায়ীদের উঠে যাওয়ার নির্দেশ দিল পুলিশ-প্রশাসন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সোনাঝুরির হাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাট কমিটিকে।

সোনাঝুরির পাশাপাশি শান্তিনিকেতনের বিভিন্ন পিকনিক স্পট, সৃজনী শিল্প গ্রাম কোপাই ও অজয় নদীর চরেও পর্যটক সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। গত রবিবার পর্যন্ত সোনাঝুরির হাটে কয়েক হাজার পর্যটক ভিড় করেছিলেন। কিন্তু এদিন পুলিশ প্রশাসন হাট খালি করে দেওয়ার পর কার্যত শুনশান খোয়াই।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...