Saturday, April 4, 2026

কোয়ারেন্টাইন ভেঙে পার্টি, জরিমানা সাদা-কালোর ৭ ফুটবলারকে, গোটা ঘটনা ভিত্তিহীন, বললেন মহামেডান ফুটবল সচিব

Date:

Share post:

করোনার ( Corona) কারণে বন্ধ হয়েছে আইলিগ ( I-League)। আক্রান্ত বেশ কয়েকজন ফুটবলার। ইতিমধ্যেই প্রতিটি দলকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে আইলিগ কমিটি। কিন্তু তার মধ‍্যে বিপত্তি। কোয়ারেন্টাইন ভেঙে বর্ষবরণের পার্টিতে যোগ দেওয়ায় জরিমানা করা হল মহামেডানের (Mohammedan Sporting Club) ৭ ফুটবলারকে।

চলতি বছর কলকাতায় বসেছে আইলিগের আসর। আইলিগ শুরুর পরই আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। তারপরই আইলিগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আইলিগ কমিটি। এরকম পরিস্থিতিতে প্রতিটি দলের ফুটবলার থেকে সাপোর্টস্টাফদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। আর এরই মধ‍্যে ঘটে বিপত্তি। সূত্রের খবর ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতে ঘর থেকে বেড়িয়ে হোটেলের পার্টিতে যোগ দেন মহামেডানের ৭ ফুটবলার। আর সেই ভিডিও পাঠিয়ে দেওয়া হয় সাদা-কালো কর্তাদের হাতে। এরপরই ভারতীয় ৭ ফুটবলারকে জরিমানা করে মহামেডান কর্তারা। ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় সাদা-কালোর ৭ ফুটবলারকে। যদিও এই গোটা ঘটনাকে ভিত্তিহীন বলেছেন মহামেডান ফুটবল সচিব তথা টিম ম‍্যানেজার দীপেন্দু বিশ্বাস।

এই নিয়ে দীপেন্দু বলেন,” গোটা ঘটনা ভিত্তিহীন। বর্ষবরণ রাতে কয়েকজন ফুটবলার ঘরের বাইরে শুধু এসেছিল। কোন পার্টিতে যোগ দেয়নি। ঘরের বাইরে আসতেই সঙ্গে সঙ্গে আমরা ওদের বলি ঘরের ভিতর ঢুকে যেতে। ওরা যেহেতু ঘরের বাইরে বেরিয়েছে, কোয়ারান্টাইন রুল ভেঙেছে, তাই মহামেডান ক্লাব সেই ফুটবলারদের জরিমানা করেছে।”

আরও পড়ুন:EPL: এগিয়ে থেকেও চেলসির সঙ্গে ২-২ গোলে ড্র লিভারপুলের

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...