Thursday, March 26, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৩৫ রান প্রোটিয়াদের, ১৬৭ রানে এগিয়ে ভারতীয় দল। বিরাট পিঠে ব্যথা নিয়ে ছিটকে যাওয়ায় প্রথমবার টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল।

২) মঙ্গলবার আইএসএলের পরবর্তী ম‍্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল । প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি । নতুন বছরে এটাই প্রথম ম‍্যাচ লাল-হলুদের। বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের খরা কাটাতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

৩) করোনার কারণে ছয় সপ্তাহ পিছিয়ে গেল আইলিগ। সোমবার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিল আইলিগ কমিটি। গতবছরের মত চলতি বছরও কলকাতায় বসেছিল আইলিগের আসর। কিন্তু মুরশুম শুরু হওয়ার পরই করোনায় আক্রান্ত হন বেশ কয়েকজন ফুটবলার।

৪) দেশ জুড়ে করোনা বাড়লেও পূর্ব নির্ধারিত সূচি মেনেই আয়োজিত হবে রঞ্জি ট্রফি। জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

৫) আসন্ন মরশুমের প্রথম রঞ্জি ম্যাচের জন্য ২১ জনের দল ঘোষণা বাংলা। বঙ্গব্রিগেডকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ইশ্বরণ। প্রত্যাশামতোই দলে রয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...