Friday, April 3, 2026

করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

Date:

Share post:

দেশজুড়ে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনাভাইরাস(Coronavirus)। বিশেষজ্ঞদের অনুমান তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে(India)। লাগামছাড়া এই সংক্রমণের হাত থেকে রেহাই পাননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। যদিও শুভানুধ্যায়ীদের আশার কথা শুনিয়ে রবিবার কেজরি জানিয়ে দিলেন সুস্থ হয়ে উঠেছেন তিনি। আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠার পর এদিন টুইট করে এই খবর প্রকাশ্যে আনেন আম আদমি পার্টির প্রধান।

রবিবার এক টুইটে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, “আমি করোনা থেকে সুস্থ হয়ে আপনাদের সেবায় ফিরে এসেছি।” উল্লেখ্য, নির্বাচন উপলক্ষে সাম্প্রতিক সময়ে পাঞ্জাব গোয়া উত্তরপ্রদেশে ভোট প্রচারে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এরপর গত বুধবার নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আনেন তিনি। মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে রাজ্যবাসী। যদিও মানুষকে হারিয়ে রবিবার নিজের সুস্থতার কথা টুইটে প্রকাশ করলেন কেজরিওয়াল।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...