Sunday, April 12, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) করোনার থাবা আইএসএলে। স্থগিত এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ। জানা যাচ্ছে করোনায় আক্রান্ত বাগান ফুটবলার। তাই আপাতত স্থগিত রাখা হয়েছে শনিবারের ম‍্যাচ। এমনটাই জানান হল আইএসএলের তরফ থেকে।

২) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পুজারার ব‍্যাটিং দেখে প্রশংসায় মাতলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। এমনকি পুজারার সঙ্গে হাসিম আমলার তুলনা করলেন গাভাস্কর।

৩) গতমাসেই করোনায় আক্রান্ত হয়েছিলেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ। শনিবার এমনটাই জানালেন তাঁর আইনজীবীরা।করোনার টিকাকরণগত নিয়ম না মানায় অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি এই টেনিস তারকাকে। এরপরই আদালতের দ্বারস্থ হন জোকার।

৪) শক্তিশালী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দল যেভাবে পারফরমেন্স করেছে তাতে খুশি এসসি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিং। রেনেডি বলেন,”আমি সত্যিই ওদের জন্য আজ গর্বিত।”

৫) লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর । শনিবার এমনটা জানান হল সচিন তেন্ডুলকরের ম্যানেজমেন্ট সংস্থার তরফ থেকে। আগামী ২০ তারিখ থেকে শুরু হওয়ার কথা এই টুর্নামেন্ট।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...