Saturday, April 4, 2026

সুন্দরবনের পর এবার হলদিবাড়িতে বাঘের গর্জন, মিলল দক্ষিণরায়ের পায়ের ছাপ

Date:

Share post:

সুন্দরবনের কুলতলী, গোসাবার পর এবার বাঘের আতঙ্ক হলদিবাড়িতে(Haldibari)। শনিবার রাতে তিস্তা নদীর(Tista River) চরে শোনা গেল বাঘের গর্জন। নদীর চরে এ দিন সকালেও দেখা গিয়েছে বাঘের পায়ের ছাপ। হঠাৎ এভাবে বাঘের(Tiger) আবির্ভাবে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই বাঘের হদিশ পেতে ওই এলাকায় ট্যাপ ক্যামেরা লাগিয়েছে বনদপ্তর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাতে রাতে একটি কুকুরের আর্তনাদ শোনা গিয়েছিল। এরপর সকলকে চমকে দিয়ে এলাকায় বাঘের গর্জন শোনেন স্থানীয়রা। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় বনদপ্তরে। ইতিমধ্যেই বাঘের হদিশ পেতে ওই এলাকায় ক্যামেরা লাগানো হয়েছে। মিলেছে একাধিক বাঘের পায়ের ছাপ ও বড় বড় আঁচরের দাগ। ইতিমধ্যেই এলাকার বিভিন্ন জায়গায় খাঁচা পাতা হয়েছে।

আরও পড়ুন:করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

উল্লেখ্য, গত রবিবারও এখানকার বাসিন্দারা একটি পূর্ণবয়স্ক বাঘ দেখতে পান। কিন্তু সে তখনও লোকালয়ে আসেনি। বেলতলী তিস্তা নদীর চড়ে আলু ক্ষেত থেকে একটি পূর্ণবয়স্ক বাঘ দেখতে পান বলে দাবি করেন ওই এলাকায় বাসিন্দারা। তখনও খবর দেওয়া হয়েছিল বন দফতরে। এবার তা সরাসরি লোকালয়ে প্রবেশ করেছে বলে মনে করা হচ্ছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...