Wednesday, June 24, 2026

আদিত্যনাথের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রীরা এবার অখিলেশের সমাজবাদী পার্টিতে

Date:

Share post:

সামনেই নির্বাচন, কোভিড আবহে ভোট ঘিরে নানা জল্পনা। কিন্তু তার মাঝেই,রাজনীতিতে নয়া সমীকরণ। উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবার অখিলেশপন্থী।

আজ শুক্রবার যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য এবং ধরম সিং সাইনি লখনউতে অখিলেশ যাদবের(Akhilesh Yadav) উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির(BJP) প্রাক্তন বিধায়ক ভগবতী সাগর, বিনয় শাক্য, মুকেশ ভার্মা এবং রোশন লাল ভার্মা।

উল্লেখ্য, সাগর কানপুরের বিলহৌর কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন, শাক্য বিধুনার একজন বিধায়ক, তিলহার থেকে রোশন লাল ভার্মা এবং শিকোহাবাদের বিজেপি বিধায়ক মুকেশ ভার্মা, এনারা সবাই আজ সমাজবাদী পার্টিতে যোগ দেন। আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাইনি বলেন, এসপি-তে যোগদান সংবিধান, গণতন্ত্র এবং পিছিয়ে থাকা দলিতদের স্বার্থ বাঁচাতে। এই যোগদান মঞ্চ আগামী নির্বাচনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে অখিলেশ যাদবকে দেখার এক হালকা পটভূমি তৈরী করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সাথে রয়েছে ২০২৪ এ শীর্ষে আসীন হওয়ার আভাস।

সম্প্রতি ক্ষমতা ছেড়ে দেওয়া তিনজন বিজেপি মন্ত্রীর মধ্যে দুজন মঞ্চে পস্থিত থাকলেও তৃতীয়জন দারা সিং চৌহানকে দেখা যায়নি। তিন মন্ত্রীসহ অন্তত আটজন বিজেপি বিধায়ক গত কয়েকদিনে পদত্যাগ করেছেন। ভাঙন অব্যাহত পদ্ম শিবিরে। আগামীতে বিজেপি বিরোধী দলের মুখ হিসেবে নিজের জায়গা কতটা পাকা করে নিতে পারেন অখিলেশ যাদব সেটাই দেখার।

আরও পড়ুন- উপাচার্য নিয়োগ: জোর হোঁচট ধনকড়ের, মোক্ষম জবাব ব্রাত্যর

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...