Tuesday, March 17, 2026

Covid 19 Guidelines: আরও শিথিল হল কোভিডবিধি, জিম-যাত্রায় ছাড় ঘোষণা রাজ্যের

Date:

Share post:

আরও শিথিল হল রাজ্যের কোভিডবিধি। সোমবার এই নিয়ে নির্দেশিকা জারি করা হয় নবান্নের তরফে। সেই নির্দেশিকায় একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

কোন কোন ক্ষেত্রে ছাড়?

নির্দেশিকায় নবান্ন জানিয়েছে, ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত ৯টা পর্যন্ত খোলা যেতে পারে জিম।  তবে যাঁরা জিমে যাবেন তাঁদের করোনার সার্টিফিকেট থাকতে হবে। এ ছাড়াও সঙ্গে রাখতে হবে আরটিপিসিআর পদ্ধতিতে করা কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাত্রার ক্ষেত্রেও ৫০ শতাংশ ছাড় দেওয়া হল। খোলা মাঠে যাত্রা করা যেতে পারে। তবে কোনও বদ্ধ জায়গায় করলে ২০০-র বেশি মানুষ রাখা যাবে না।

নির্দেশিকায় শুটিংয়েও ছাড় দেওয়া হয়েছে। করোন বিধি মেনে শুটিং করা যাবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে গত ২ জানুয়ারি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যে নতুন করে করোনা বিধিনিষেধ জারি করেন। ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল, কলেজ। সরকারী দফতরে হাজিরা করা হয় ৫০ শতাংশ। সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় জিম, সুইমিং পুল, সেলুন। কিন্তু পরবর্তীতে অবশ্য অর্ধেক ক্রেতা নিয়ে সেলুন খোলার নির্দেশ দেয় রাজ্য সরকার। তেমনই লোকাল ট্রেন চালানো নিয়েও পরিবর্তন হয় রাজ্যের নির্দেশিকা। প্রথমে সন্ধে ৭টায় লোকাল ট্রেন বন্ধ করার কথা বলা হলেও পরে তা বাড়িয়ে রাত ১০টা করা হয়।

করোনার দাপট না কমায় ফের ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধ জারি করা হয়। তবে বলা হয় বিয়েবাড়ি সংক্রান্ত অনুষ্ঠানে একই সময় সর্বোচ্চ ২০০ জন কিংবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ্যার অর্ধেক, এর মধ্যে যেটা কম, সেই সংখ্যক মানুষ একই সময় উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়। এবার ফের রাজ্যে করোনা বিধিনিষেধ আরও শিথিল করা হল। আগামী ১৮ জানুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।

আরও পড়ুন- তৈরি নতুন মঞ্চ, বিজেপিতে ভাঙন স্পষ্ট, পোস্টার-বনভোজন পাল্টা কর্মসূচি বিদ্রোহীদের

 

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...