Saturday, June 27, 2026

Chief Minister: রাজনৈতিক সৌজন্য: জ্যোতি বসুর মৃত্যুদিনে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজনৈতিক সৌজন্যে কখনও তাঁর খামতি দেখেনি কেউ। বিরোধীদলের নেতারা কখনও অসুস্থ হলে বা কোনও সমস্যায় পড়লে পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পরিবারের পাশে দাঁড়িয়ে সাহস যুগিয়েছেন। ব্যতিক্রম হল না প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) প্রয়াণ দিবসেও। ফেসবুক ওয়ালে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। ২০১০-এর ১ জানুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন জ্যোতি বসু। সেখানেই ১৭ জানুয়ারি মৃত্যু হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর।রাজনৈতিক ময়দানে তাঁরা বরাবরই প্রতিপক্ষ, কিন্তু এদিন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে জ্যোতি বসুকে শ্রদ্ধা জানান মমতা।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর পেয়েও গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়মিত তাঁর খোঁজ নেন মমতা। সম্প্রতি BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার করোনায় আক্রান্ত হলে তাঁকেও ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরোগ্য কামনায় পাঠান ফুল-ফল।

আরও পড়ুন- তৈরি নতুন মঞ্চ, বিজেপিতে ভাঙন স্পষ্ট, পোস্টার-বনভোজন পাল্টা কর্মসূচি বিদ্রোহীদের

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...