Saturday, April 4, 2026

Candidate List: গোয়া বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

১৪ ফেব্রুয়ারি গোয়ার বিধানসভার নির্বাচন। মঙ্গলবার, সেই নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। এই মুহূর্তে গোয়ায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে এদিন গোয়ার প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করল দল।

গোয়ায় সরকার গড়বে তৃণমূল- এই আত্মবিশ্বাস নিয়েই গোয়ায় প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করেছে দল। এই পর্যায়ে ১১ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় উল্লেখযোগ্য নাম লুইজিনহ ফ্যালেরিও। যিনি একাধারে দলের সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ। প্রার্থী তালিকায় রয়েছেন আলেমাও চার্চিল। তিনি বেনালিউম কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। তাঁর কন্যা ভালাঙ্কা আলেমাও প্রার্থী হয়েছেন নভেলিম কেন্দ্র থেকে। বুধবার, থেকেই নিজেদের কেন্দ্রে প্রচারে নামতে পারেন তৃণমূল প্রার্থীরা।

আরও পড়ুন- আধার কার্ড নিয়ে বড়ো ঘোষনা UIDAI এর 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...