Friday, June 19, 2026

Tableau Contro: কেন্দ্র নয়, সিদ্ধান্ত কমিটির: নেতাজি-ট্যাবলো নিয়ে নির্মলার সাফাইয়ের কড়া জবাব সুখেন্দুশেখরের

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসের বাংলা ট্যাবলো বাদ পরার বিষয়টিতে কোনও রাজনীতি নেই বলে দাবি করে টুইট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। তাঁর দাবি, নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhash Chandra Basu) ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁকে নিয়ে বাংলার ট্যাবলো বাদ পড়াটা নেহাৎই ‘কাকতালীয়’। একইসঙ্গে অর্থমন্ত্রীর মতে, এই বাছাই কেন্দ্র করে না। এর জন্য নির্ধারিত কমিটি রয়েছে। তবে, ধারাবাহিক তিনটি টুইটে বাংলার ট্যাবলো কেন বাদ পড়ল- তা কিন্তু স্পষ্ট নয়।

নির্মলা লেখেন, “সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো নিয়ে সিদ্ধান্ত নেন না প্রধানমন্ত্রী। সরকারও নেয় না। এর জন্য বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ কমিটি আছে। এই কমিটি ঠিক করে কোন কোন রাজ্যের ট্যাবলো প্রদর্শন করা হবে।” নির্মলা জানিয়েছেন, ৫৬টি প্রস্তাব থেকে মাত্র ২১টিকে বেছে নেওয়া হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে CPWD ট্যাবলো করেছে বলে দাবি করেছেন নির্মলা।

এই পাল্টা মোক্ষম জবাব দিয়েছেন তৃণমূলের (Tmc) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray)। তিনি বলেন, CPWD করেছে বলে বাংলার ট্যাবলো বাদ দেওয়ার যুক্তি কী? একটা রাজ্য থেকে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর ১২৫তম জন্মবার্ষিকীতে ট্যাবলো দেওয়ার কথা হয়েছিল। সেখানে সরকারি একটি বিভাগকে দিয়ে নেতাজির ট্যাবলো করিয়ে বাংলাকে অপমান করা হল। সুখেন্দুশেখর বলেন, উত্তরপ্রদেশের ভোটের দিকে তাকিয়ে সেখানকার দুই ধর্মীয়স্থানকে নিয়ে করা ট্যাবলো সাধারণতন্ত্র দিবসের প্যারেড স্থান পেল, আর বাংলাকে বাদ দেওয়া হল।

নির্মালা বক্তব্যের বিরোধিতা করেছেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীও (Adhirranjan Chowdhury)। তিনি বলেন, এটার বিষয়ে বলা তো অর্থমন্ত্রকের বিষয় নয়। নির্মালা সীতারমন বরং বলুন কেন দেশের বেশিরভাগ অর্থ মুষ্টিমেয় পুঁজিপতির হাতে রয়েছে! সাধারণতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো বাদপড়া অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রক বলতে পারে, অর্থমন্ত্রী জবাব দেওয়ার কে?

আরও পড়ুন:Breaking: UP তে সপার প্রচারে মমতা, ভার্চুয়াল যৌথ ভাষণ

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...