Monday, March 30, 2026

ফেসবুকে জীবিত তসলিমা ‘মৃত’ !

Date:

Share post:

স্যোশাল মিডিয়ার দৌলতে এবার জীবিত থেকেও মৃত! এমন কখনও শুনেছেন? বাংলাদেশর প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin) সঙ্গে কিন্তু এমনই ঘটেছে। রাতারাতি তাকে জীবিত থেকে মৃত ঘোষণা করেছে ফেসবুক। আর এই নিয়েই জোর চর্চা চলছে নেট পাড়ায়। বিতর্কে জড়িয়েছেন খোদ তসলিমাও ( Taslima Nasrin)।

আরো পড়ুন – ৫-জি পরিষেবা নিয়ে হুঁশিয়ারি আমেরিকান বিমান সংস্থাগুলির

ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে।তসলিমার ফেসবুক পেজে তাকে হঠাৎ করেই ‘REMEMBERING TASLIMA NASRIN’ উল্লেখ করা হয়েছে। আর এই বিষয়টি নজরে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে (Verified Facebook account) ‘রিমেম্বারিং’ শব্দ দেখে ফেসবুক কর্তৃপক্ষ(Facebook authorities) কে এক হাত নিয়েছেন লেখিকা। টুইটারে ক্ষোভ উগরে তসলিমা লেখেন “আমি পুরোপুরি জীবিত। তোমরা (ফেসবুক) এটা কীভাবে করতে পারলে? এরপর শুরু হয়েছে বিতর্ক।
সাধারণত কেউ মারা গেলে তার অ্যাকাউন্টটি “রিমেম্বারিং” করে দেয় ফেসবুক। তবে সেক্ষেত্রে একটি ফরম পূরণ করে ফেসবুকের কাছে আবেদন করতে হয়। ওই আবেদন যাচাই করে তারপর পদক্ষেপ নেয় ফেসবুক কর্তৃপক্ষ। কিন্তু তসলিমা নাসরিনের ক্ষেত্রে কেন এমন ঘটল তার সদুত্তর এখনও পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষের তরফে পাওয়া যায়নি।

এদিকে টুইটে ক্ষোভ প্রকাশ করে লেখিকা লেলেন, “ফেসবুক আমাকে মেরে ফেলেছে। অথচ আমি জীবিত। আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হইনি বা বিছানায় শয্যাশায়ীও নই। তবুও ফেসবুক আমার অ্যাকাউন্ট রিমেম্বারিং করে দিয়েছে।” যদিও এই ঘটনার কিছু সময় পরে নিজেদের ভুল সংশোধন করে ফেসবুক।

কিন্তু বিতর্ক থেমে থাকেনি।এরপরও দফায় দফায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করতে থাকেন তসলিমা। স্যোশাল মিডিয়ায় বরাবরই সরব বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন। কয়েক মাস আগেই বাংলাদেশের হিন্দুদের উপর অত‍্যাচার (persecution of Hindus in Bangladesh) নিয়ে মুখ খুলেছিলেন বিতর্কিত লেখিকা। তখন সাময়িক ভাবে লেখিকার ফেসবুক আ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়।সেই সময়েও তৈরি হয়েছিল বিতর্ক। মাঝে কিছু সময়ের বিরতির ফের ফেসবুকে তসলিমাকে নিয়ে সরগরম নেট দুনিয়া।

Related articles

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...