Wednesday, June 3, 2026

Diamond Harbour: মডেল ডায়মন্ড হারবারে পজিটিভিটি ১.৩৩%, অভিনন্দন জানালেন অভিষেক

Date:

Share post:

নিজের সংসদীয় এলাকায় করোনার সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। জোর দিয়েছিলেন করোনা (Corona) টেস্টের উপর। তার সেই মডেল (Model) ম্যাজিকের মতো কাজ করছে। প্রতিদিনই কমছে পজিটিভিটি রেট।

শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট ১.৩৩ শতাংশ। ডায়মন্ড হারবারই (Diamond Harbour) এখন কোভিড (Covid) নিয়ন্ত্রণে মডেল।

২১ জানুয়ারি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী:

১. মোট করোনা টেস্ট হয়েছে ১৬,৫২২ জনের।

২. করোনা আক্রান্তের সংখ্যা ২২১।

৩. পজিটিভিটি রেট ১.৩৩%।

এদিন এই বুলেটিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসবুকে নিজের পেজে শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে অভিষেক সকল স্বাস্থ্যকর্মীকে অভিনন্দন জানান। লেখেন,

“সমস্ত COVID-19 প্রোটোকল কঠোরভাবে পালন করার বিষয়ে সুনিশ্চিত করার জন্য আধিকারিকদের অভিনন্দন। অক্লান্ত ও নির্ভীকভাবে অতিমারির সঙ্গে লড়াই করার জন্য সমস্ত স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদের অভিনন্দন।
এই সাফল্য আপনাদের।
ডায়মন্ড হারবারের মানুষদের আবার আশ্বস্ত করতে চাই যে একসাথে আমরা জিতব! অনুগ্রহ করে সমস্ত COVID-19 প্রোটোকল মেনে চলুন”।

জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে ডায়মন্ডহারবার নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন সাংসদ অভিষেক। তাঁর নির্দেশের একদিনের মধ্যে প্রতিটি ওয়ার্ডে ও পঞ্চায়েতে চালু হয়েছিল মেগা কন্ট্রোল রুম , শুরু হয়েছিল ডক্টরস অন হুইল। সেল্ফ চেকিং ও ডবল মাস্কিং, হম আইসোলেশন চলছে ডায়মন্ড হারবার জুড়ে। যার ফল মিলছে হাতে হাতেই।

আরও পড়ুন- Kalyan Benarjee: মামলার শুনানিতে আবেগপ্রবণ কল্যাণ: বললেন, “অ্যালার্ট আছি”

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...