Saturday, April 4, 2026

দেশ: লাইব্রেরি থেকে ভাড়া পাওয়া যায় শাড়ি! অবাক কান্ড এদেশেই, নেপথ্যে আছেন মহিলারা

Date:

Share post:

লাইব্রেরি (Library) থেকে বই এনে পড়েন নি এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। কিন্তু লাইব্রেরি থেকে শাড়ি ( Saree) এনেছেন কখনও? অবাক হলেন বুঝি ? শাড়ির লাইব্রেরি থেকে শাড়ি ভাড়া করে এনে অনুষ্ঠান বাড়িতে তা পরে যাওয়া। এমন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন কখনও? যদি উত্তরটা না হয় তাহলে বোধহয় আপনার সাথে এখনও ‘আস্থা সহেলি’র পরিচয় হয়নি ।

আরো পড়ুন: Virat Kohli: প্রকাশ‍্যে বিরাট কন‍্যা, কোহলির অর্ধশতরান পূরণ করতেই ক‍্যামেরাবন্দি ভামিকা

গুজরাটের (Gujrat) বাসিন্দা হেমা চৌহান। বয়স ছুঁয়েছে ষাটের গণ্ডি। প্রায় দেড় বছর আগে বন্ধুদের সাথে মিলে অভিনব শাড়ির লাইব্রেরি তৈরী করেছেন। বন্ধুদের বিশ্বাসে এমন কাজ করার সিদ্ধান্ত তাই হয়তো নাম ‘আস্থা সহেলি’। শুধু নামে নয়, মহিলাদের কাছে সত্যিই ‘সহেলি’ হয়ে উঠেছে হেমার এই লাইব্রেরি। বিয়েবাড়ি হোক বা অনুষ্ঠান, কী পরে যাবেন, এসব নিয়ে আর মাথা ঘামাতেই হয় না স্থানীয় মহিলাদের। তাঁরা জানেন, ‘সহেলি’ তো রয়েইছে তাঁদের পাশে।

বইয়ের লাইব্রেরির থেকে কিছু দক্ষিণা দিয়ে যেমন বই নিয়ে আসতে  পারেন পাঠক। হেমার লাইব্রেরিও ঠিক তেমন ভাবেই শাড়ি ধার দেয় মহিলাদের। তার জন্য শাড়িপিছু মাত্র ২৫০ টাকা চার্জ।  সর্বাধিক তিনটে শাড়ি লাইব্রেরি থেকে নেওয়া যায়। তবে হ্যাঁ নিয়ম একটাই পাঁচদিনের বেশি শাড়ি আটকে রাখা যাবে না।

২০২১ সালের অক্টোবরে ‘আস্থা সহেলি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। প্রায় চারশোরও বেশি শাড়ি রয়েছে হেমার লাইব্রেরিতে।সব বন্ধুরা মিলেই বিভিন্ন শিফটে এই শাড়ির লাইব্রেরির দেখাশোনা করেন।  তাদের এই অভিনব উদ্যোগ যেমন প্রশংসা পেয়েছে তেমনি সোশ্যাল মিডিয়ার দৌলতে এর প্রচারও হয়েছে অনেকটাই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...