Saturday, June 27, 2026

Santosh Trophy: করোনার কারণে এবার স্থগিত করা হল সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড

Date:

Share post:

করোনার ( Corona) কারণে এবার স্থগিত করা হল সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড ( Santosh Trophy Final Round)। এদিন এমনটাই জানান হল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ( AIFF) তরফ থেকে।

এআইএফএফের সাধারণ সচিব কুশল দাস এদিন বলেন,”করোনা পজিটিভ কেস বৃদ্ধির কারণে, এআইএফএফ কেরালা সরকারের সঙ্গে আলোচনা করে প্রতিযোগিতার সূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ চলতি সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড আয়োজিত হওয়ার কথা ছিল কেরালার মালাপ্পুরামে। সূত্রের খবর, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে পরিস্থিতির পুনর্বিবেচনা করা হবে এবং তারপরেই পুনর্নির্ধারিত তারিখ ঘোষণা করা হবে। সব কিছু ঠিক থাকলে মার্চ মাসের শেষের দিকে আয়োজিত হবে সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড।

যোগ্যতা অর্জন করা ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে পাঞ্জাব, মেঘালয়, রাজস্থান, বাংলা ও কেরালা। এবং গ্রুপ বি-তে রয়েছে সার্ভিসেস, মনিপুর, কর্নাটক, ওড়িশা ও গুজরাট।

আরও পড়ুন:Yuvraj Singh: পুত্রসন্তানের বাবা হলেন যুবরাজ

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...