Saturday, April 4, 2026

৩ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

Date:

Share post:

আগামী ৩ ফেব্রুয়ারি দুপুর দুটোর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP)এবং প্রত্যেকটি দফতরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিবদের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। তবে করোনা (Corona) আবহে এবার আর ভার্চুয়াল নয়, সশরীরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তবে দূরের বেশকিছু জেলার আধিকারিকরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেবেন বৈঠকে বলেও জানা যাচ্ছে। যেখানে দফতর ও জেলা ধরে ধরে মুখ্যমন্ত্রী রিভিউ করবেন বলে নবান্ন সূত্রে খবর। বিশেষ করে রাজ্য সরকার গত কয়েক বছরে যে সমস্ত সামাজিক প্রকল্প চালু করেছে, সেগুলির সর্বশেষ পরিস্থিতির খবরও নেবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- পর্নোগ্রাফি পছন্দ করে তালিবান (Taliban)! বিস্ফোরক মন্তব্য আফগান পর্নস্টারের 

এদিকে করোনার জন্য ‘দুয়ারে সরকার’ প্রকল্প পিছিয়ে শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। সে ব্যাপারেও বিস্তারিত আলোচনা হতে পারে এই বৈঠকে। মুখ্যমন্ত্রীর ওই প্রশাসনিক বৈঠকে নেতাজি ইন্ডোরে হাজির থাকতে পারেন বেশ কয়েকজন বিধায়ক এবং গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীও।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...