Saturday, April 4, 2026

Weather forecast: সরস্বতী পুজোর আগেই ভিজতে চলেছে বঙ্গ, ফের দুর্যোগের ভ্রূকুটি!

Date:

Share post:

বাংলার আকাশে কালো মেঘ। বৃষ্টিস্নাত (Rain) হতে চলেছে এবছর বাঙালির ‘ভ্যালেন্টাইন্স ডে’ (Valentine’s Day)। হাওয়া অফিস বলছে, সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বৃষ্টি (Rain)। তাই আবারও যে দুর্যোগ আর দুর্ভোগের কবলে পড়তে চলেছে বঙ্গবাসী বলাই বাহুল্য!

আরও পড়ুনঃ Leopard: ডুয়ার্সের জঙ্গলে মৃত চিতাবাঘের দেহ উদ্ধার! মৃত্যু ঘিরে রহস্য

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আগামী তিন দিন অর্থাৎ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু  বসন্তপঞ্চমীর আগের দিন মানে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। শনিবার ভারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে পশ্চিমের জেলা গুলিতে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বান্ধবীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেফতার ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার

উল্লেখ্য আগামী ৪ তারিখ উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ তারিখ পর্যন্ত এই আবহাওয়া থাকবে। আগামী রবিবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি থেকে আকাশ পরিষ্কার হবে।দার্জিলিং, কালিম্পং এর মতো জেলায় ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে ধস নামতে পারে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...