Saturday, April 4, 2026

বছরে ৬ হাজার ইন্টার্ন নেবে রাজ্য, মাসিক ভাতা কত জানুন

Date:

Share post:

আবারও ছাত্রছাত্রীদের জন্য নতুন একটি প্রকল্প আনছে রাজ্য সরকার (West Bengal Government)। স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম (Student Internship Scheme), ২০২২। এর সুবিধা মিলবে শুধুমাত্র রাজ্যে বসবাসকারী পড়ুয়াদের। এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন উৎসাহীরা। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানান, যাঁরা স্নাতক স্তরে পড়াশোনা করেছেন, পলিটেকনিক অথবা সমতুল্য যোগ্যতার অধিকারী, তাঁদের জন্য এই প্রকল্প (Student Internship Scheme)। যারা ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন এবং বয়স ৪০ বছরের মধ্যে, তাঁরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। সরকার বছরে ৬ হাজার ইন্টার্ন নেবে। এঁদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে সম্পূর্ণ ধারণা তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী (Chief Minister Mamata Banerjee) জানিয়ে দেন, এটি জনসেবামূলক কাজ। এর জন্য মাসিক ৫,০০০ টাকা করে সাম্মানিক পাবেন ওই ইন্টার্নরা।

আরও পড়ুন: রাজ্যে বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ, দেখে নিন নয়া নিয়মাবলী

ব্লক এবং পঞ্চায়েত অফিস ইত্যাদিতে কাজ পাবেন এই শিক্ষানবিশরা। ইন্টার্নশিপ শেষে তাঁদের একটি সার্টিফিকেট দেওয়া হবে। সেগুলি পরে উচ্চশিক্ষা বা চাকরিক্ষেত্রে সহায়ক হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথমে এক বছরের জন্য ইন্টার্নশিপ (Internship) নেওয়া হবে। যাঁরা ভালো কাজ করবেন, তাঁদের কাজ ‘রিভিউ’ করা হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...