Friday, April 3, 2026

Budget 2022: ৬০ লক্ষ কর্মসংস্থান হবে ৫ বছরে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Date:

Share post:

মঙ্গলবার সংসদে বাজেট(Central budget 2022) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন(Nirmala sitharaman। এই বাজেটে একাধিক ঘোষণার পাশাপাশি আত্মনির্ভর ভারতে আগামী পাঁচ বছরে বিপুল কর্মসংস্থান হবে বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী(Finance Minister)।

এদিন সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “আগামী ৫ বছরে দেশে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান করা হবে।” পাশাপাশি আত্মনির্ভর ভারত গড়তে উৎপাদনের সঙ্গে যুক্ত ছাড় সহ একাধিক প্রকল্পে বিপুল সাড়া পাওয়া গিয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। দেশের অর্থনৈতিক বৃদ্ধি ভারতের পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে বলে এদিন ঘোষণা করা হয়। এছাড়াও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ড্রোনের ব্যবহার বাড়িয়ে তোলার জন্য স্টার্টআপ সংস্থাগুলোকে ঘ্রাণশক্তি প্রকল্পের আওতায় উৎসাহ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে বাজেটে। আর এই সমস্ত ক্ষেত্রে দেশে আগামী ৫ বছরে ৬০ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি হবে বলে জানান অর্থমন্ত্রী।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...