Friday, April 3, 2026

সাংবাদিককে গালাগাল করে কোনও অনুশোচনা নেই, ফের মুখ খুললেন কবীর সুমন

Date:

Share post:

“সেদিন এক ‘কলারকে’ ফোনে যা বলেছি সে ব্যাপারে আমার মনে আর কোনও অনুশোচনা নেই।” ফের মুখ খুললেন কবীর সুমন (Kabir Suman)। মঙ্গলবার সকালে এক ফেসবুক পোস্টে কবীর সুমন লেখেন, “কেন ক্ষমা চেয়েছিলাম তা বিশদ বলেছি। তার আগে পরে যা হয়ে চলেছে। ওটা ফিরিয়ে নিলাম। এবার বলছি, যা করেছি বেশ করেছি। যে যা পারো করে নাও।”

আরও পড়ুন: বাজেট ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর: কীসের দাম বাড়লো ও কীসের কমলো

সোমবার রাতে ফেসবুকে আরো একটি পোস্ট করেন সুমন (Kabir Suman)। তাতে তিনি লিখেছিলেন,” ঢিল মারলে পাটকেল খেতে হয়। খেলাম। সারাক্ষণ এইসব চলছে আমার ফোনে। ফলে, এখন বলছি – সেদিন এক ‘কলারকে’ ফোনে যা বলেছি সে ব্যাপারে আমার মনে আর কোনও অনুশোচনা নেই। যদি পারেন আমাকে টার্গেট করুন, অন্য কাউকে না। শুধু আমি চাই না পুলিশের কাজ বাড়ুক। এবারে লিবারেশন নেতা, তৃণমূল মুখপাত্র, খোকা কবি সকলে আবার আমার বিরুদ্ধে বলতে পারেন। জয় বাংলা।”

উল্লেখ্য, বেসরকারি টিভি চ্যানেলের এক তরুণ সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালাগাল দেন কবীর সুমন। যা রীতিমতো ভাইরাল হয়। এর জন্য গত রবিবার একাধিক ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছিলেন কবীর সুমন। কিন্তু তাতেই সবটা মিটে যায়নি। মঙ্গলবার আরো একবার বিস্ফোরক মন্তব্য করলেন কবীর সুমন।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...