Saturday, April 4, 2026

Punjab election : সিধু না চন্নি, কে হতে চলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ? ঘোষণা রবিবার

Date:

Share post:

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে বিধানসভা নির্বাচন  (Punjab Assembly Election)। অথচ কংগ্রেস এখনো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বাছাই করেই উঠতে পারেনি।
সংবাদসংস্থা সূত্রে খবর, আগামী রবিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করবে কংগ্রেস (Congress) হাইকমান্ড। শুধু পাঞ্জাবেই নয় , বাকি আরো পাঁচটি রাজ্য যেখানে ওই একই সময়ে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নামও ওইদিনই ঘোষণা করা হবে।

কিন্তু কে হতে চলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ? চরণজিৎ সিং চন্নি না নভজ্যোত সিং সিধু? কংগ্রেসের বিশ্বস্ত সূত্রের খবর মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন চন্নি।

কংগ্রেস সূত্রে জানানো হয়েছে রবিবার পাঞ্জাবে যেতে পারেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সম্ভবত তখনই এই ঘোষণা করা হবে। এর আগে গত ২৭ জানুয়ারি পাঞ্জাব সফরে গিয়ে রাহুল গান্ধী জানিয়েছিলেন যে এভাবে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা কংগ্রেসের রীতিতে নেই। কিন্তু দলীয় কর্মীদের দাবি ও আবেগের কথা মাথায় রেখে এবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে চলেছে কংগ্রেস। তবে মনে করা হচ্ছে দলীয় কর্মীদের দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রিত্বের লড়াইয়ে সিধুর থেকে চন্নি অনেকটাই এগিয়ে । তবে কংগ্রেস হাইকমান্ড দলীয় নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যেই হোন না কেন একজন অপরজনকে সমর্থন করবেন। প্রকাশ্যে বিরোধিতা সহ্য করা হবে না।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...