Saturday, March 14, 2026

Weather Forecast:উধাও শীতের আমেজ, সরস্বতী পুজোর আগেই বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

কয়েকদিন একটানা ব্যাটিং-এর পর ফের সরস্বতী পুজোর আগেই মুখ থুবড়ে পড়ল শীত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গে চড়ছে তারমাত্রার পারদ। মাঘেও মুখভার আকাশের।আবারও বৃষ্টির পূর্বাভাসের কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হবে। এর পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ,মুর্শিদাবাদের মতো জেলাগুলির মতো কিছু জায়গায় বেশি বৃষ্টি হবে। ৫ ফেব্রুয়ারি বৃষ্টি ফের কমবে বলে জানানো হয়েছে।তবে শুক্রবার রাজ্যজুড়ে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:Ramesh Deo: প্রয়াত ‘আনন্দ’ ছবির অভিনেতা রমেশ দেও

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। ভোরের দিকে ঘন কুয়াশার প্রভাবও ছিল। আর তার জেরেই ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরের চারটি বিমান ওড়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

ভরা মাঘে ছক্কার পর ছক্কা হাঁকাচ্ছিল শীত। জমিয়ে শীত উপভোগ করছিল রাজ্যবাসী। কিন্তু ফের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। বুধবার তাপমাত্রার পারদ এতটাই চড়েছে যে ফের শীতের ইনিংস শুরু হবে কিনা, তা নিয়ে আবহাওয়াবিদদের মধ্যেই দ্বিমত তৈরি হয়েছে।ইতিমধ্যেই আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে।

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...