Saturday, April 4, 2026

Election Update: ভোটের আগেই বিধিনিষেধ শিথিল করল নির্বাচন কমিশন

Date:

Share post:

হাতে মাত্র কয়েকটা দিন। তারপরই নির্বাচন(election), কিন্তু এবার করোনা বিধি নিষেধ শিথিল করার কথা জানাল নির্বাচন কমিশন( election commission of India)। করোনা (Corona) পরিস্থিতির উনতি হয়েছে। সেই আবহেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। কিন্তু বিগত নির্বাচনগুলোর পরেই কোভিড ১৯(COVID 19) চরম আকার ধারন করেছিল। তবে মনে করা হচ্ছে পরিস্থিতির গুরুত্ব বুঝেই বিধিনিষেধ শিথিল করার কথা ঘোষণা করেছে কমিশন( election commission of India)।

পাঁচ রাজ্যে নির্বাচনের প্রাক্কালে ভোট প্রচারে কড়া নিয়ম বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে পদযাত্রা, ব়্যালি-সহ একাধিক বিষয়ের উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে দেশে করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে বলে মনে করছে কমিশন আর তাই, ধীরে ধীরে শিথিল করা হচ্ছে সেই বিধিনিষেধ।

ঠিক কী বলেছে নির্বাচন কমিশন?

১. রবিবার এক সাংবাদিক বৈঠক করে কমিশন স্পষ্ট জানিয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড. গোয়া, পাঞ্জাব, মণিপুরের বিধানসভা ভোটের প্রচারসভায় আরও বেশি সংখ্যক মানুষ অংশ নিতে পারবেন।

২. স্টেডিয়াম বা কোনও হলের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শক প্রচারে অংশ নিতে পারবেন।তবে যদি খোলা জায়গায় সভা হয়, সেক্ষেত্রে সভাস্থলের সর্বোচ্চ লোকসংখ্যার নিরিখে তার ৩০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবে।

৩. সরকারি নিয়ম মেনে শারীরিক দূরত্ব বজায় রাখা আবশ্যক।

তবে ভোটপ্রচারের সময়সীমা নিয়ে অবশ্য নতুন করে কিছু বলা হয়নি। সকাল ৮ টা থেকে রাত ৮টার মধ্যে সেরে ফেলতে হবে প্রচার। বাড়ি-বাড়ি গিয়ে প্রচারের ক্ষেত্রে সর্বাধিক ২০ জনকে অনুমতি দেওয়া হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...