Tuesday, April 7, 2026

India Team: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ভারত, ফাইনালে ৪ উইকেটে হারাল ইংল‍্যান্ডকে

Date:

Share post:

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ( U-19 World Cup) চ‍্যাম্পিয়ন ভারত ( India)। ফাইনালে ৪ উইকেটে হারাল ইংল‍্যান্ডকে (England)। ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮-র পর আবার ২০২২, এই নিয়ে পাঁচ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া। ফাইনালে দুরন্ত বোলিং রাজ বাওয়ার।

ফাইনালে টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল‍্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে ৪৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৮৯ রান করে ইংরেজরা। ইংল‍্যান্ডের হয়ে ৯৫ রান করেন জেমস রিউ। ২৭ রান জর্জ থোমাস। ৩৪ রান করেন জেমস সেলস। ভারতের হয়ে দুরন্ত বোলিং রাজ বাওয়া এবং রবি কুমার। ৫ উইকেট নেন রাজ। রবি নেন ৪ উইকেট। একটি উইকেট নেন কুশল তাম্বে।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারত। সৌজন্যে শেখ রশিদ এবং নিশান্ত সিন্ধু। দুজনই অর্ধশতরান করেন। তবে অপরাজিত থাকেন নিশান্ত। ৩৫ রান করেন রাজ বাওয়া। ইংল‍্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন জোশু বয়ডেন, জেমস সেলস এবং থোমাস।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...