Tuesday, April 7, 2026

Weather Forecast: বাউন্সার সামলে ভালোই ব্যাটিং শীতের, দু’দিন পারদ নামল ৬ ডিগ্রি

Date:

Share post:

ক্রিজে টিকে থাকার লড়াইয়ে মরিয়া শীত।একের পর এক বাউন্সার সামলে ব্যাটিং চালাচ্ছে শীত। রবিবার ভোরে কুয়াশার চাদরে মুখ ঢেকেছে তিলোত্তমা। শনি ও রবিবার দু’দিনে ৬ ডিগ্রি নেমেছে পারদ।রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও দু’-একদিন শীতের আমেজ বজায় থাকবে। ফের ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।

আরও পড়ুন:Lata Update: সারাদেশে লতার আরোগ্য কামনা: হাসপাতালে আশা, প্রধানমন্ত্রীর বার্তা জানালেন পীযূষ গোয়েল

যদিও বাগদেবীর আরাধনায় হতাশ করেনি মেঘলা আকাশ। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে শনিবার বৃষ্টি হয়েছে। রবিবারের আকাশও রোদ ঝলমলে। তবে কী ফের শুরু শীতের ইনিংস? আবহবিদেরা জানিয়েছেন, আচমকা ঋতু পরিবর্তন হয় না। তাই প্রথমে রাতের দিকে শীত-শীত ভাব থাকবে। ধীরে ধীরে দিনের এবং রাতের পারদ চড়তে থাকবে। আস্তে আস্তে উত্তুরে হাওয়ার বদলে দখিনা বাতাস বইতে শুরু করবে। তাই বিদায় বেলায় শীত ফুরলেও একেবারে ঠান্ডা বিদায় হয়ে গেল তা নয়।

এ বারে বার বার পশ্চিমী ঝঞ্ঝার জেরে বঙ্গে শীত বাধা পেয়েছে। রাতের তাপমাত্রা বেড়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে নাকাল হয়েছে রাজ্যবাসী। বেড়েছে তাপমাত্রাও কলকাতা-সহ রাজ্যের নানা এলাকায় সেই পরিস্থিতি মালুম হয়েছে।

গাঙ্গেয় বঙ্গে শীত মুখ থুবড়ে পড়লেও উত্তরবঙ্গের পাহাড় এবং তরাইয়ে কিন্তু শীতের উপস্থিতি ভাল ভাবেই মালুম হচ্ছে। পাহাড়ে স্বাভাবিক ভাবেই সারা বছর ঠান্ডা মেলে। দার্জিলিং ও কালিম্পঙের একাধিক জায়গায় তুষারপাত হয়েছে শনিবার। বরফের চাদরে ঢেকেছে টাইগর হিল, ঘুম থেকে লাভা, রিশপ। বহু বছর পর তুষারপাত হয় কার্শিয়াঙের চিমনি দেওরালিতেও।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...