Saturday, April 4, 2026

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকেই স্বাভাবিক ছন্দে ফিরছে অসম

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

কোভিডের আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে অসম। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকেই আবার স্বাভাবিক জীবনে ফিরছেন অসমের বাসিন্দারা। ওই দিন থেকেই অসমে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। উঠে যাচ্ছে নাইট কার্ফুও (Night Curfew)।
দিসপুরে সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি বলেন, “আমাদের রাজ্যে করোনার সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। দৈনিক সংক্রমণও কমে গিয়েছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৫০ জনেরও কম। তাই আমরা অধিকাংশ বিধিনিষেধই প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তবে অধিকাংশ বিধিনিষেধ উঠে গেলেও প্রকাশ্যে মাস্ক পরা এখনও বাধ্যতামূলকই থাকছে। সময় মতো রাজ্যবাসীকে করোনার টিকা নেওয়ারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৫ ফেব্রুয়ারির পরও রাজ্যের বাসিন্দাদের মাস্ক পরতেই হবে। সেইসঙ্গে, ব্যবহার করতে হবে স্যানিটাইজারও। ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনেই সিনেমা হল, রেস্তরাঁ-সহ সব জায়গায় ১০০ শতাংশ দর্শক ও অতিথিদের ঢুকতে দেওয়া যাবে। তবে যাঁদের করোনার দু’টি টিকাই নেওয়া হয়ে গিয়েছে, শুধুমাত্র তাঁরাই এইসব জায়গায় ঢোকার অনুমতি পাবেন। পাশাপাশি, সভা, সমিতি বা জমায়েতে যেতে গেলেও দু’টি টিকা বাধ্যতামূলক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...